চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মাছ ব্যবসায়ীর ওপর হামলা-চাঁদাবাজির মামলায়  আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৫২ পিএম, ২০২৬-০৬-২০

মাছ ব্যবসায়ীর ওপর হামলা-চাঁদাবাজির মামলায়  আসামি গ্রেপ্তার

নগরের খুলশী থানার ২ নম্বর গেইট রেললাইন এলাকায় মাছ ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা এবং দুটি জিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) দায়ের হওয়া মামলার পর খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২ নম্বর গেইট এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ নম্বর গেইট রেললাইনের উভয় পাশে দীর্ঘদিন ধরে ১০টি দোকানে মাছের ব্যবসা করে আসছেন মো. রাসেল (৪১) ও তার সহযোগীরা। গত এক মাস ধরে রাজু, বাদশাহসহ এজাহারভুক্ত আটজন এবং ৪০ থেকে ৪৫ জন অজ্ঞাত ব্যক্তি ব্যবসায়ীদের কাছে এককালীন এক লাখ টাকা এবং প্রতিদিন পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন।
গত ১৫ জুন জোরপূর্বক ২০ হাজার টাকা আদায় করার পর বাকি টাকা না দেওয়ায় ১৮ জুন রাত সাড়ে ৮টার দিকে হামলার ঘটনা ঘটে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও ধারালো কিরিচ নিয়ে মাছের দোকানগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং কয়েকজন ব্যবসায়ী আহত হন। এ সময় টিটু ওরফে লম্বা টিটু নামে এক ব্যক্তি ধারালো কিরিচ দিয়ে রাসেলের মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। হামলাকারীরা দোকানের ক্যাশবাক্স থেকে মাছ বিক্রির প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ব্যবসায়ীদের প্রাণনাশের হুমকিও দেয়।
খুলশী থানার ওসি মোজাম্মেল হক জানান, ভুক্তভোগী রাসেলের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর